বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৭ জন প্রার্থীর ৫ জনকে চিনেন না ভোটাররা পিরোজপুর-২ আসনে টেনশনে নৌকা প্রতীকের প্রার্থী জেপির মঞ্জু

এ.জেড.এম ছায়ফুল্লাহ মনির (কাউখালী) পিরোজপুর
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এরমধ্যে ১৪ দলীয় জোটের মনোনীত নৌকা প্রতীকে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান (সাবেক) মহিউদ্দীন মহারাজ ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বাকী ৫ জন প্রার্থীদের চিনেন না বলে জানিয়েছেন এ আসনের ভোটাররা। সরেজমিনে ঘুরে এবং ভোটারদের সাথে কথাবলে জানাগেছে, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ এ আসনটি মঞ্জু কে ছেড়ে দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী না থাকায় তিনি সহজেই নির্বচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরীক হয়ে নৌকা প্রতীক পেয়েও নিজ দলের সাংগঠনিক অবস্থা নাজুক। সম্প্রতি কাউখালী উপজেলা জেপি সভাপতি, সহ সভাপতিসহ তিনসহ¯্রাধিক নেতাকর্মী বেশিরভাগই জেপি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করায়, জনপ্রিয়তায় ধ্বস, আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মী বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। ফলে ৩২ বছরের রাজনীতির হিসাব নিকাশে নতুন প্রজন্মের স্মাট বাংলাদেশ গঠনে পরিবর্তনের হাওয়ায় কিছুটা হলেও টেনশনে রয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, আমি পিরোজপুরে ৩২ বছর ধরে রাজনীতি করি। তাই এ আসনের মানুষ আমার বাইরে যাবে কেন? এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন প্রত্যাশী সবাইকে মনোনয়ন দিতে না পারায় স্বতন্ত্র-ডামি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে নির্বাচনকে গণমুখী ও উৎসবমুখর করতে আহবান জানান। তারই ধারাবাহিকতায় এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন মহিউদ্দীন মহারাজ। কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ ৩টি উপজেলার প্রায় শতভাগ বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধি, আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দের সিংহভাগ এবং যুবসমাজকে প্রচার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে ঈগল প্রতীকের পক্ষে। স্থানীয় আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, দলীয় প্রার্থী এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস মনোনয়ন প্রত্যাহার করায় নেতা-কর্মীরা এটা মেনে নিতে পারছেন না, বিধায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রার্থীর প্রতীকের পক্ষে কাজ করছেন। ফলে হেভিওয়েট এ প্রার্থী বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে রয়েছেন ফুরফুরে মেজাজে। মহারাজ বলেন, এলাকার অবকাঠামো উন্নয়ন, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে ৭ জানুয়ারী উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমার বিশ^াস ইনাশাআল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com