রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পটুয়াখালীতে ৫৪তম জেলা দিবস পালিত

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

১ জানুয়ারি: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে ৫৪ তম জেলা দিবস’। পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে এ দিবসটি পালিত হয়। পটুয়াখালী জেলা দিবস উপলক্ষ্যে সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী ও সাবেক সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে শহরের গন্যমান্য ব্যাক্তবর্গ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৬৯ সালের ১ লা জানুয়ারি মহকুমা থেকে জেলা হিসেবে পটুয়াখালী জেলা ঘোষণা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com