রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

তিন মাস ধরে মিলছে না বেতন-ভাতা। বকেয়া এই অর্থের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের চান্দিনা বেলাশোর এলাকায় এ অবরোধ শুরু হয়। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম (এন-১) মহাসড়কের দুই পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়েছে। দুপুর ১টা পর্যন্ত পোশাকশ্রমিকদের এই বিক্ষোভ চলছে।
আন্দোলনরত একজন শ্রমিক বলেন, গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না। তারা আমাদের দুর্দশার কথাও শুনছে না। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নিয়েছি। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ গণমাধ্যমকে বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের ম্যানেজ করার চেষ্টা চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com