রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি বলেন,নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে। বরং বিএনপি ও তার দোসররাই একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে। আজ রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে তিনি আরও বলেন, লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি। হঠাৎ তারা সশস্ত্র হয়ে উঠতে পারে। তবে তারা যতই বাধা দিক নির্বাচন ঠেকানো যাবে না। ড. ইউনূসের সাজা নিয়ে প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আদালতের রায়েই তিনি দণ্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বি ত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন? জাতীয় পার্টির কিছু প্রার্থীর নির্বাচন থেকে সরে আসা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টির ২/১ জন ব্যক্তিগত অসুবিধার কারণে নির্বাচন নাও করতে পারেন।
কিন্তু দলগতভাবে নির্বাচন থেকে তারা সরে যাবে মনে হয় না। যাদের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে তারাতো কেউ সরে যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com