রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হামাস নেতা হত্যা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ প্রধান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

জাতিসঙ্ঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস বৈরুতে হামাসের ডেপুটি নেতাকে হত্যার বিষয়টিকে উদ্বেগজনক ঘটনা হিসেবে দেখছেন। সেখানে ইসরাইল এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার জাতিসঙ্ঘ মুখপাত্র এই কথা জানিয়েছেন।
গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো বলেন, ‘অবশ্যই এই হামলার ঘটনা প্রবাহ অত্যন্ত উদ্বেগজনক। আমি মনে করি বিস্তৃত এই অঞ্চলে (ইসরাইল-ফিলিস্তিন) সংঘর্ষের বিপদ সম্পর্কে জাতিসঙ্ঘ মহাসচিব যা বলেছেন তা সত্যিই অনেক উদ্বেগজনক।’
তিনি বলেন, ‘মহামসচিব সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করার এবং এই অঞ্চলে উত্তেজনা কমাতে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।’
তিনি বলেন, গুতেরেস উল্লেখ করেছেন যে- অব্যাহত এই লড়াইয়ে একাধিক কর্তার বড় ধরনের ভুলের ঝুঁকি রয়েছে। ‘আমি মনে করি আমরা এই অঞ্চলের বিভিন্ন অংশে দুঃখজনকভাবে এটিই দেখছি। তাই আমরা আবারো সেখানের পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক অঙ্গনের সকল সদস্যকে তাদের অবস্থান থেকে সবকিছু করার আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, জাতিসঙ্ঘের কাছে এই হামলার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য নেই।
এদিকে হামাসের একটি সূত্র সিনহুয়াকে জানিয়েছে, হামাস আন্দোলনের উপ-প্রধান সালে আল-আরোরি মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। তবে এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরাইলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : এএফপি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com