রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গণসংযোগ-পথসভায় ব্যস্ত সময় পার করছেন নৌকার এমপি প্রার্থী আজাদ

রুহুল আমিন রাজু (স্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করে ভোটারদের কাছে নৌকা মার্কার ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে তিনি এ গণসংযোগ ও পথসভা করেন। এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, পৌর যুবমহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমিসহ অন্যান্য নেতৃবৃন্দ। পথসভায় নৌকার এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। জামালপুরেও অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। কারন নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ সুখে, শান্তিতে বসবাস করে। তাই নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com