শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

নেত্রকোনার দুর্গাপুরে ২০২৩-২৪ অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন এলাকার ৯৭ জন কে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পরবর্তিতে ১৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে বলে জানান উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমশিনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার শীতেষ পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। পরবর্তিতে প্রাথমিক পর্যায়ে ৫০ জন কে ২ হাজার ৫শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ৩২ জন কে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিকের ১৫ জনকে ৯ হাজার ৫ শত টাকা করে বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com