রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুপ্রিম পার্টির ৩৭ দফার ইশতেহার ঘোষণা

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

দুর্নীতি, অপরাজনীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা, সুফিবাদ ও ধর্মীয় মূল্যবোধের আলোকে, সুষম বণ্টনের মাধ্যমে বৈষম্যহীন, উন্নয়নমুলক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর অঙ্গীকার। এই মিশন ভিশন নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। ৩ জানুয়ারী বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এ ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ঐক্যবদ্ধভাবে প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একনিষ্ঠ অতন্দ্র প্রহরীর মতো কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মীয় বিদ্বেষ, রাজনৈতিক বা সামাজিক কারণে ঘৃণা সৃষ্টি ইত্যাদির ঘোর বিরোধিতা করে উদারতা ও ভালোবাসার মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বানকারী হিসেবে মাঠে-ময়দানে কাজ করার কথা উল্লেখ করেন। এসময় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দলটি ৩৭ দফা ইশতেহার ঘোষণা করা হয়। এসময় দলটির সিনিয়ন নেতৃবৃন্দসহ নেতাকর্মীর উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে দলটির ৮১ জন প্রার্থী নির্বাচন করছেন আর চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নির্বাচন করছেন দলটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com