রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অ্যান্ড্রয়েডে ছবি থেকে টেক্সট কপি করবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

হাতে একটি স্মার্টফোন থাকা মানেই পুরোবিশ্বের খবর জানতে পারবেন মুহূর্তেই। কম্পিউটার, ল্যাপটপের কাজও সেরে নেওয়া যায় স্মার্টফোনেই। স্মার্টফোন খোলা মানেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর হাজার-একটা নোটিফিকেশন। সোশ্যাল মিডিয়া মানেই অগুনতি ছবি। ভালো-খারাপের ভিড়ে লুকিয়ে থাকা অনেক ছবিতেই থাকে সুন্দর সুন্দর টেক্সট। কিন্তু সেই ছবির টেক্সট কপি করাটা অনেকের কাছেই কার্যত দুষ্কর।
ছবির টেক্সট কপি করার কাজটা খুবই সহজ। অ্যান্ড্রয়েড ফোনে ‘কপি টেক্সট ফ্রম ফটোজ়’ নামে একটি বিশেষ ফিচারও থাকে। অনেকেই এই ফিচারটি সম্পর্কে জানেন না। এই ফিচারের সাহায্যে অনায়াসে কোনও বই বা কাগজের ছবি তুলে তার টেক্সটই একটা ডকুমেন্টে পেস্ট করা যায়। ক্যামেরা অ্যাপের ক্যামেরা রোল থেকে কাজটি সম্ভব। এছাড়াও গুগল লেন্সের সাহায্যে কোনও ছবির টেক্সট অ্যান্ড্রয়েড ফোনে কপি করা যায়। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু পদ্ধতি।
দেখে নিন কীভাবে ফোনের গ্যালারি থেকে ছবির টেক্সট কপি করবেন- >> প্রথমেই আপনার ফোনের গ্যালারি খুলতে হবে। একটি ছবি সিলেক্ট করতে হবে, যার টেক্সট আপনি কপি করতে চান।
>> এবারে লেন্স আইকনে ট্যাপ করুন। লেন্স আইকন আপনাকে গুগল লেন্সে নিয়ে যাবে। >> এখানেই টেক্সট অপশনে ট্যাপ করতে পারবেন এবং সিলেক্ট করতে পারবেন সেই অংশটা, যেটা আপনি কপি করতে চান। >> এবার কপি টেক্সট অপশনে ক্লিক করুন, তাহলেই আপনার ক্লিপবোর্ডে টেক্সট কপি হয়ে যাবে। >> এখন আপনার ফোনের গ্যালারিতে যদি ইন-বিল্ট লেন্স না থাকে, তাহলে গুগল ফটোজ অ্যাপ থেকে টেক্সট কপি করতে পারবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com