শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাতানো নির্বাচনকে ‘না’ বলুন, ভোটদানে বিরত থাকুন: ড. মুহাম্মদ রেজাউল করিম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘সরকার নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্যই পরিকল্পিতভাবেই দেশকে গভীর সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে। তারা দেশকে অঘোষিতভাবে একদলীয় বাকশালী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই তারা দেশে নির্বাচনের নামে ইতিহাসের নির্মম ও নিকৃষ্ট তামাশার আয়োজন করেছে। আর সে কাজে সহযোগির ভূমিকা পালন করছে কথিত নির্বাচন কমিশনের নামের ‘ইন্তিকাল কমিশন’। তাই সরকার ও ইন্তিকাল কমিশনের যুগপৎ ষড়যন্ত্র মোকাবেলায় আগামী ৭ জানুয়ারির সাজানো ও পাতানো নির্বাচনকে ‘না’ এবং সম্মিলিতভাবে ভোট বর্জন করতে হবে। তিনি নির্বাচন প্রত্যাখানকে গণআন্দোলনে রূপ দিতে দলমত নির্বিশেষে সকলকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।’ গতকাল বুধবার সকালে রাজধানীতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন প্রতিহত করতে জনগণকে ভোটদানে বিরত থাকার আহ্বান, ঘোষিত তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত কাজীপাড়া স্টেশন, বাজার ও রোকেয়া স্মরণীতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এস এ টুটুল, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য অধ্যাপক ইবনে তালেব, আব্দুল আউয়াল আজম ও আব্দুল মতিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই রাষ্ট্রীয় সংবিধান ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করছে। কেড়ে নেয়া হয়েছে জনগণের ভোট ও ভাতের অধিকার। তারা ২০১৪ সালে একদলীয় ও তামাশার নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদে ক্ষমতায় থেকে জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। ২০১৮ নৈশভোটের মাধ্যমে ক্ষমতায় এসে দেশকে লুটপাট, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। তারা একইভাবে একতরফা ছলচাতুরী ও প্রতারণার নির্বাচনের মাধ্যমে নিজেদের রাষ্ট্রীয় ক্ষমতা প্রলম্বিত করতে চায়। কিন্তু তাদের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ইনশাআল্লাহ। তিনি সরকারকে নির্বাচনের নামে আত্মপ্রব না বন্ধ করে অবিলম্বে পদত্যাগ ও তত্ত্ববধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।’
আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ সড়কে গণসংযোগ : একদলীয় প্রহসনে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচি উপলক্ষে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা-পূর্ব অ লের উদ্যোগে থেকে উত্তরা-আব্দুল্লাহপুর বেড়ীবাঁধ সড়কে লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উত্তরখান থানা আমির আব্দুল্লাহ সাদিক, জামায়াত নেতা আবু সামি, শমসের আলি, আব্দুল হাকিম, যুব নেতা মারুফ হোসাইনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।
ফার্মগেটে লিফলেট বিতরণ : শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ফার্মগেটে শের-ই-বাংলা নগর থানার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। থানা সেক্রেটারি এ এস মন্ডলের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা তাজ উদ্দিন, আনোয়ার উল্লাহ, জাহাঙ্গীর হোসেন, ছাত্র নেতা ইসমাঈল চৌধুরী ও ইজাজ আহমেদ প্রমুখ।
মোহাম্মদপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ : প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদানে বিরত থাকার আহ্বান সম্বলিত লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর পূর্ব থানা।

থানা কর্মপরিষদ সদস্য মাওলানা সিরাজুল ইসলামের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, আল আমিন ও ওমর ফারুক প্রমুখ।
বসিলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর পশ্চিম থানার উদ্যোগে জামায়াত নেতা শাহাবুদ্দীন মিজানের নেতৃত্বে মোহাম্মদপুরের বসিলা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এতে নিজাম উদ্দিন, মাসুদ খান, জয়নাল মোল্লাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com