শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে হরিণসহ ফাঁদ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে শিকারকৃত মৃত হরিণসহ ছয় বস্তা দড়ির ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। বুধবার (৩ জানুয়ারি) বিকালে সুন্দরবনের টেকের খাল এলাকা থেকে এসব ফাঁদসহ শিকারকৃত মৃত হরিণটি উদ্ধার করা হয়। তবে, এসময় বনবিভাগের সদস্যরা চোরাশিকারীদের আটক করতে সক্ষম হননি। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের টেকের খাল এলাকায় অভিযান চালিয়ে মৃত হরিণসহ ছয় বস্তা ফাঁদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন্যপ্রাণী নিধন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com