শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোট সঠিকভাবে গণনা নিয়ে শঙ্কা আছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। তবে ভোটাররা কেন্দ্রে আসবেন কিনা বা ভোট দিতে পারবেন কিনা। আর ভোট দিলেও সঠিকভাবে গণনা করে ফলাফল সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রংপুর নগরীর স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, দেশের মানুষ নির্বাচন নিয়ে আস্থাহীনতায় আছে। আওয়ামী লীগ অন্যায়ভাবে সব দখল করে নেবে কিনা এ নিয়ে ভোটাররা এখনো শঙ্কায়। নির্বাচন সঠিক না হলে চলমান সংকট ঘনীভূত হবে এবং দেশে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনে জাপার কর্মী ও ভোটারদের বাধার সৃষ্টি করা হচ্ছে। ধারণা করছি, সব ঠিক হয়ে যাবে। সব নির্বাচনেই এরকম কিছু হয়। তবে, এখনো বড় ধরনের কোনো সমস্যা হয়নি। রংপুরে ভোটের পরিবেশ সম্পর্কে জিএম কাদের বলেন, এখানে এখনো ভোটের পরিবেশ ভালো আছে। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার পালা। সব উপেক্ষা করে জাপার প্রার্থীরা মাঠে সরব আছে এবং থাকবে বলেও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-৪ আসনে জাপার প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, জেলা জাপার সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াছির প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com