শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধা-৫: ভোটগ্রহণ বন্ধের খবর অসত্য ও ভিত্তিহীন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ স্থগিত করার খবর অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সন্ধ্যায় নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।
ইসি জানায়, প্রকৃতপক্ষে কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করা সংক্রান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি। এ তথ্যে সংশ্লিষ্ট আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য নির্বাচন কমিশন সর্বসাধারণকে আহ্বান জানাচ্ছেন। একইসঙ্গে দেশের সব ধরনের গণমাধ্যমে ‘গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন’ এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার না করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com