শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেবলীনাকে নিয়ে হইচই

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

পুলের ধারে বসে তিনি। পরনে কমলা রঙের বিকিনি। মুখ দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে, পেছন থেকে ছবিটি তোলা হয়েছে। গত কয়েকদিনে বিকিনি পরা একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী দেবলীনা কুমার। বছরের শেষে স্বামী গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘুরতে গিয়েছেন তিনি। সেখান থেকে তাদের বিভিন্ন ছবি পোস্ট করে চলেছেন অভিনেত্রী। বছরের শুরুটাও কোনো সৈকত শহরেই কাটিয়েছেন তারা। বেড়ানোর ফাঁকে এমনই ছবি পোস্ট করলেন দেবলীনা, যা নিয়ে রীতিমতো হইচই দর্শকমহলে। সমাজ মাধ্যমের পাতায় নায়িকা বেশ সক্রিয়।
সারাক্ষণই কিছু না কিছু পোস্ট করতে থাকেন। ফলে তার অনুরাগীর সংখ্যাও অনেক। দেবলীনার নতুন ছবি দেখে বিরক্ত সবাই। একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গেছে অভিনেত্রীর মন্তব্যের ঘর। কেউ লিখেছেন, প্রকাশ্যে এমন ছবি পোস্ট করতে লজ্জা করে না! আবার কারও মন্তব্য, আপনার শরীরে এত স্ট্রেচমার্কস কেন? কারও মন্তব্য, কী ভাবেন, এত খোলামেলা ছবি পোস্ট করলে অনুরাগীর সংখ্যা বাড়বে? কাউকেই কোনো উত্তর দেননি দেবলীনা। কিন্তু অভিনেত্রী সব সময় প্রতিটি বিষয়েই নিজের মতামত প্রকাশ করেন। যেকোনো বিষয় নিয়ে বরাবরই স্পষ্টবাদী তিনি। তবে এক্ষেত্রে তেমন কোনো মন্তব্য করেননি তিনি। উল্লেখ্য, সদ্য সিরিয়াল শেষ হয়েছে গৌরবের। ছোট পর্দার কাজ শেষ করার পর আপাতত পরিবারকে সময় দিতে চান অভিনেতা। অন্যদিকে দেবলীনাও মাঝে বেশ কিছুদিন সিরিয়ালে অভিনয় করছিলেন। সেই সঙ্গে নাচ, পড়াশোনা সবটাই চালাচ্ছেন। আপাতত ছোট পর্দা নয়, বড় পর্দার কাজেই মন দিয়েছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com