শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘন কুয়াশা ও শীতে জবুথবু দক্ষিণের মানুষ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

পটুয়াখালীতে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীন জনপদ। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। সেই সঙ্গে হিমেল হাওয়ায় বেড়েই চলছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে অতি ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে দক্ষিণের মানুষ। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নি¤œ আয়ের মানুষ। অনেকেই একটু উষ্ণতার আশায় খুড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯ টায় জেলায় সর্বনি¤œ ১৩.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
কলাপাড়া পৌর শহরের সদর এলাকার বশার মিয়া বলেন, আমরা গাছ কাটানো স্বমিলে কাজ করি। কিন্তু শীতে কাজ করা অনেকটা দায় হয়ে পড়েছে। তাই সন্ধ্যার পরে সবাই মিলে গাছের গুড়ি জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছি। চিংগড়িয়া এলাকার সবিনয় জানান, কয়েকদিন ধরে প্রচ- শীত পড়ছে। সকালে এবং রাতে গরম পোশাক ছাড়া বাইরে থাকা দায় হয়ে পড়েছে। তাই আমার গরুগুলো ছালা দিয়ে ঢেকে রেখেছি, যাতে শীতটা একটু কম লাগে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী আরও এক সপ্তাহ শীত অব্যাহত থাকতে পারে এবং শীত আরও বাড়তে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com