দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (৫ জানুয়ারি) জুমার নামাজের আগে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রিয়াদ ইকবালের নেতৃত্বে রাজধানীর হাতিরপুলের কাঁচাবাজার ও সায়েন্সল্যাব এলাকায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক নাদির শাহ পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক সোহেল সরকার,
সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান নওশাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম রনি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আহ্বায়ক মুক্তাদির বিল্লাহ, নিউমার্কেট থানা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত অনিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জহির উদ্দিন সবুজ ও আবদুল্লাহ আল সবুজ, ছাত্রদল নেতা সোহেল রানা প্রমুখ।