রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চলতি মাসে স্বাগতার বিয়ে

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

স্বাগতা একাধারে অভিনয়শিল্পী, উপস্থাপিকা ও গায়িকা। সাত বছর প্রেমের পর গুণী চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন তিনি। ছয় বছর সংসারের ইতি টেনে ২০২১ সালের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর সিঙ্গেল জীবনই উপভোগ করছেন এ অভিনেত্রী। এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে গণমাধ্যমকে স্বাগতা জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন বিয়ে করছেন যাচ্ছেন তিনি। তার হবু বরের নাম ড. হাসান আজাদ। তিনি লন্ডন প্রবাসী। তার জন্ম, বেড়ে উঠা ও পড়ালেখা যুক্তরাজ্যে।
ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী। শৈশব থেকেই গান করেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন স্বাগতা। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন এ অভিনেত্রী।
এদিকে নতুন বছরে শুটিংও শুরু করেছেন স্বাগতা। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন। অঞ্জন আইচ পরিচালিত ওয়েব ফিল্মটির নাম ‘কিশোরী’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com