রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সৌদি আরবের বর্ষীয়ান আলেম শায়খ গাইহাবের ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

সৌদি আরবের বর্ষীয়ান আলেম ও শীর্ষ ইসলামী আইনবিদ শায়খ গাইহাব বিন মোহাম্মদ আল-গাইহাব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রিয়াদের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর। শায়খ গাইহাব দেশটির রয়েল কোর্টের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। রিয়াদের বাবতিন কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রিয়াদের উত্তরা লীয় কবরস্থানে দাফন করা হয়।
শায়খ গাইহাব বিন মুহাম্মদ ১৩৫৮ হিজরিতে রিয়াদের উত্তরা লীয় মুলহাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় মসজিদের ইমাম শায়খ আবদুল আজিজ বিন নাসির আল-তুর্কির কাছে পবিত্র কোরআন ও প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। একইসাথে তিনি যে সকল আলেমের কাছে তাফসির, ফিকাহ ও শরিয়াহ বিষয়ক জ্ঞান লাভ করেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- শায়খ আবদুল লতিফ বিন ইবরাহিম আলে শেখ, শায়খ আবদুল আজিজ বিন বাজ, শায়খ আবদুল্লাহ বিন হুমাইদ ও শায়খ মুহাম্মদ আল-আমিন আল-শানকিতি, শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আলে-শেখ প্রমুখ। শায়খ গাইহাব ১৩৮৪ হিজরিতে রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর ১৩৮৯ হিজরিতে তিনি ইসলামী শরিয়াতে তাজিরের বিধান শীর্ষক গবেষণা করে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৩৮৫ হিজরিতে রিয়াদের গ্র্যান্ড কোর্টে বিচারক হিসাবে নিযুক্ত হন।

এরমধ্যে কিছু সময় আর্জেন্ট কোর্টে দায়িত্ব পালনের পর পুনরায় গ্র্যান্ড কোর্টে দায়িত্ব পালন করেন। ১৪০৪ হিজরিতে জেদ্দায় গ্র্যান্ড কোর্টের প্রধান হিসেবে নিযুক্ত হন। ২০১৩ সালে তাকে রাজকীয় নির্দেশনায় মন্ত্রীর সমমর্যাদায় সুপ্রিম কোর্টের প্রধান করা হয় এবং ২০২০ সালে তাকে মন্ত্রীর সমমর্যাদায় সৌদি রয়েল কোর্টের উপদেষ্টা করা হয়। সূত্র : আখবার টোয়েন্টিফোর ডটকম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com