রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ময়না খাতুন ৯ বছর পর আটক

রফিক কুষ্টিয়া
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোাগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গত ০৪ সেপ্টেম্বর ২০১৫ ইং তারিখ কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন নওদাপাড়া গ্রামস্থ জনৈক মনোয়ারা বেগম এর বাড়ীর সামনে অবৈধ হেরোইন ক্রয়/বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখিয়া অবস্থান করাকালে গ্রেফতার হন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের মোছাঃ ময়না খাতুন। উক্ত ঘটনায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মোছাঃ ময়না খাতুনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১, তারিখ-০৪ সেপ্টেম্বর ২০১৫, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ১(খ)। উক্ত মামলার বিচারিক কার্যক্রম শেষে ২৮ নভেম্বর ২০২১ সালে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- টাকা অর্থদ- অনাদায়ে আরও ০১ বছরের সশ্রম কারাদন্ড সাজা দিয়ে রায় প্রদান করেন। আটক হওয়ার পর প্রায় ০৭ মাস জেল খেটে জামিনে মুক্তি পান মোছাঃ ময়না খাতুন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথম স্বামীকে তালাক দিয়ে তিনি ঢাকায় চলে যান এবং ঢাকায় বিবাহ করে সংসার শুরু করেন। পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় সিপিসি-২, র‌্যাব-৪ এবং সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এর অভিযানে গত রাত ১০.০০ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে উক্ত মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাঃ ময়না খাতুন(৩৭), স্বামী-মোঃ খাজা, সাং-নওদাপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com