রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্কুল মাঠে মাছের মেলা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে প্রশাসনের অনুমতি ছাড়াই স্কুল মাঠে শুরু হয়েছিল মাছের মেলা। খবর পেয়ে বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন সেই মেলা বন্ধ করে দিয়েছে। জানা গেছে, উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠ দখল করে অবৈধভাবে মাছ ও অন্যান্য সামগ্রী নিয়ে ৭ দিনের মেলা বসে। একই ইউনিয়েনের ওই বিদ্যালয়ের সংলগ্ন বিনিরাইল গ্রামে বসা ঐতিহ্যবাহী মাছের মেলা দ্বিখন্ডিত হয়ে একটি অংশ স্কুল মাঠে অবৈধভাবে মেলার আয়োজন করে। এ ব্যাপারে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান ফারুক মাস্টার বলেন, এটা আমাদের বহুদিনের ঐতিহ্য। তবে স্কুল মাঠে মেলা হওয়ায় দুই দিনে শেষ হয়ে গেছে। চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ বলেন, পৌষ সংক্রান্তিতে মাছের মেলা উপলক্ষে একই সাথে সোমবার ও মঙ্গলবার স্কুল মাঠে মেলা চলছে। আজকে সকাল থেকে মেলায় আসা দোকানীরা ভেঙ্গে নিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান বলেন, বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শুধু এই মেলা না এ ধরণের বেআইনি কাজ যারা করবে তাদের বিরুদ্ধেও প্রশাসন আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com