শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দীঘিনালায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী

নুর হোসেন দীঘিনালা (খাগড়াছড়ি) :
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় পাঁচ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৭ জানুয়ারি (বুধবার) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন কর্তৃক পরিচালিত ফরমেশন এডহক রিক্রুট” দীঘিনালা প্রশিক্ষণ সেন্টারের উদ্যোগে উপজেলার পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থানা পাড়া, চাপ্পা পাড়া, পোমাংপাড়া, কুমিল্লা টিলা, বৌদ্ধ পাড়া সহ আশপাশের এলাকার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, সোয়েটার, জ্যাকেট, চাদর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, ফরমেশন এডহক রিক্রুট” দীঘিনালা প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্ণেল এস এম মাহফুজ মান্নান সুমন (পিএসসি)। এছাড়াও মেজর আব্দুল্লাহ আল মাহিন, ক্যাপ্টেন আব্দুল্লাহ্ আল মাফি, ক্যাপ্টেন দুর্লভ কুমার রায়, ক্যাপ্টেন ফারদিন আফজাল, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রচন্ড এ শীতে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com