রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে ডিএসবির ডিআইও-১ এম এম ময়নুল ইসলামের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

রুহুল আমিন রাজু (ষ্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা হতে সম্প্রতি বদলির আদেশ প্রাপ্ত জামালপুরের জেলা পুলিশের ডিএসবির ডিআইও-১ সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার এম এম ময়নুল ইসলাম-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জানুয়ারী বুধবার দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সন্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তা’র বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ বিদায়ী অতিথি একজন পেশাদার ও আলোকিত কর্মকর্তা আখ্যা দিয়ে তাঁর জামালপুর জেলায় বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণকরে বক্তব্য প্রদান করেন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি এবং সহকর্মীরা বিদায়ী অতিথির পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল, চৌকস, পরিশ্রমী, দক্ষ গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করেন। তিনি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জামালপুর জেলা পুলিশ হতে শিক্ষণীয় বিষয়গুলো নতুন কর্মস্থলে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশ তথা দেশের অগ্রগতিতে তাঁর সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরবর্তীতে বিদায়ী অতিথি মহোদয়কে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড এপস) সোহেল মাহমুদ, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার, জেলা গোয়েন্দা শাখার ওসি কাজী শাহনেওয়াজ ইমন,মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মেদ, মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com