রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নীলফামারীতে যাবজ্জীবন সাজা ভোগ শেষে উপার্জনের জন্য পেলেন চার্জার ভ্যান

সোহাগ ইসলাম নীলফামারী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ শেষে মুক্তি পেয়ে উপার্জনের জন্য একটি চার্জার ভ্যান পেয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার লেবু মিয়া(৫১)। তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতির উদ্যোগে ৫৩ হাজার টাকা দামের এই চার্জার ভ্যান প্রদান করা হয়। গত ৪ জানুয়ারী যাবজ্জীবন সাজা শেষে জেল হতে মুক্তি পান লেবু মিয়া। কারাগার প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ লেবু মিয়ার হাতে ভ্যানের চাবি তুলে দেন। এ সময় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেল সুপার রফিকুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক ও সমাজ সেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com