রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যখনই উন্নয়নমূলক কাজ শুরু করি তখনই কিছু কুচক্রীমহল বিভিন্নভাবে উন্নয়ন কাজে বাধা প্রদান করে-মেয়র জোবায়ের

মোহাম্মদ রাশেদ (সাতকানিয়া) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

সাতকানিয়া পৌর ব্যবসায়ী সমিতির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গত ১৯ জানুয়ারি (শুক্রবার) পৌর ব্যবসায়ী সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক সম্পাদক জালাল আহমেদ এর সঞ্চালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাতকানিয়া পৌরসভার ময়লা আবর্জনা পরিষ্কার রাখার জন্য পৌর কর্মীরা আপ্রান কাজ করে যাচ্ছেন। যে কোন সমস্যায় আমাকে প্রয়োজন হলে আমি সর্বদাই সহযোগীতার জন্য প্রস্তুত আছি। আপনাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আমি নির্ঘুম রাত কাঠাব। এ কটি সুন্দর নান্দনিক পৌর শহর গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা যখনই উন্নয়নমূলক কাজ শুরু করি তখনই কিছু কুচক্রীমহল সক্রিয় হয়ে উঠে এবং বিভিন্নভাবে উন্নয়ন কাজে বাধা প্রদান করে, যা কখনোই আমাদের কাম্য নয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাছান চৌধুরী, ছৈয়দ মাহফুজ উন্নবী কোকন, সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সহ-সভাপতি আবদুল মাবুদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক হারুন রশিদ, ইলিয়াছ, রাসেল, প্রচার সম্পাদক রিদুয়ানুল হক, যুগ্ম সম্পাদক তৈহিদুর রহমান, রুহুল আমিন, সুন্দরী ফ্যাশনের মালিক আবদুর রহিম, মদিনা ইলেকট্রনিক্স এর মালিক মো: হানিফ ও সমিতির সদস্যবৃন্দ। পূর্বাহ্নে অতিথিবৃন্দ কেক কেটে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com