বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফরিদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানকে সংবর্ধনা প্রদান

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

ফরিদপুর- ১আসনের সংসদ সদস্য আব্দুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী করা উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ?শহরের আলিপুর মোড়ে এক সংবর্ধনা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল তিনটায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানাজী, সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার , জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম নাছির সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণ সংবর্ধনায় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে দেশী- বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আমাদের নিজেদের মধ্যে মতানৈক্য দূর করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বক্তারা নেতৃবৃন্দকে সকল অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। বক্তারা সকল স্তরের নেতৃবৃন্দকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। এর আগে সমাবেশ সফল করতে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com