বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে কাপাসিয়ায় দুইদিনের পৌষ মেলা ও পিঠা উৎসব

জাকির হোসেন চৌধুরী কামাল (কাপাসিয়া) গাজীপুর
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

গাজীপুরের কাপাসিয়ায় ঐতিহ্যবাহী দুইদিন ব্যাপী পৌষ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে শুক্রবার সকাল থেকে শুরু হয়ে প্রত্যহ এ মেলা চলবে শনিবার রাত পর্যন্ত। পিঠা উৎসব ও নবান্ন উৎসবের মতো নিজস্ব সংস্কৃতি চর্চায় ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও পৌষ মেলার আয়োজন করা হয়। উপজেলার তরগাঁও ইউনিয়নের লতাপাতা রউফ সিকদার কারিগরি মহাবিদ্যালয় মাঠে এ পৌষমেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। মেলার প্রথম দিনে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাপাসিয়া উপজেলা কমান্ড সভাপতি এমএ গণির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া, ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মাসুদা সিকদার প্রমুখ। পরিশেষে পৌষমেলায় আগত অতিথিরা গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা সহ বিভিন্ন স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com