শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

রাজবন্দিদের মুক্তিসহ একদফা দাবিতে দুই দিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে এই কালো পতাকা মিছিল করবে দলটি। গতকাল রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com