বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান। বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপ সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান শাকিল প্রমুখ। এ সময় উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com