শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চরফ্যাশন শীতার্তের মাঝে কম্বল বিতরনণ

অশোক সাহা চরফ্যাসন
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, মানুষ আমাকে বিশ^াস করে তাদের পাশে থেকে সেবার করার জন্য বিপুল ভোটে ভোট দিয়ে আমাকে বিজয় করেছে। অনেক দায়িত্বের সাথে আগামী ৫ বছর আপনাদের সেবা করবো। কারণ আমি রাজনীতি করি এদেশের উন্নয়ন ও সাধারণ জনগণের কল্যাণের জন্য। তাই নিজের শীত উপেক্ষা করে সাধারণ মানুষকে কম্বল দিতে ছুটে এসেছি। গত শনিবার দুপুর আড়াইটায় চরফ্যাশন ডাক বাংলোতে পৌরসভার দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্যাকব এসব কথা বলেন। এর আগে দক্ষিণ আইচা থানা চরমানিকা সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আ ঃ রব হাওলাদারের অকাল মৃত্যুতে স্মরণ সভা যোগদান করে গভীর শোক প্রকাশ করে কবর জেয়ারত করেন। বিকাল সাড়ে ৪টায় মনপুরা অসহায় শীতাস্থদের মাঝে কম্বল বিতরণ করেন এমপি জ্যাকব। এমপি জ্যাকব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিগত ১৫টি বছর আপনাদের পাশে থেকে কাজ করেছি। যার জন্য আপনারা আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে বিজয় করেছেন। আমি আপনাদের পাশে আছি থাকবো। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন,ভাইচ চেয়ারম্যান মোঃ ছাদেক মিয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ, প্যানেল মেয়র তানভির আহমেদ, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুল ইসলাম, ৯নং ওয়ার্ড তরুন কাউন্সিল মোঃ মিজানুর রহমান মন্জু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোক্তাদি, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মোসাৎ. জাহানারা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর রেজওয়ানা আক্তার পারভীন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com