বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জগন্নাথপুরে শাহারপাড়া মাদ্রাসায় গ্রেটার শাহারপাড়া যুব সংঘের ৪ লক্ষ টাকার চেক হস্তান্তর

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহারপাড়া শাহ কামাল রহ. ইসলামিয়া মাদ্রাসায় ৪লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) বিকেলে মাদ্রাসার ৬৮তম বার্ষিক ইসলামি মহা-সম্মেলনে বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী, শায়খুল ইসলাম আল্লামা সায়্যিদ হুসাইন আহমদ মাদানি রহ. এর সুযোগ্য পুত্র আওলাদে রাসুল (সাঃ) হাফিজ মাওলানা হাসান আসজাদ মাদানীর উপস্থিতিতে সম্মেলনে গ্রেটার শাহারপাড়া যুব সংঘের পক্ষ থেকে মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুনঈম শাহিনের হাতে চার লক্ষ টাকার চেক তুলে দেন যুব সংঘের যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহিম কামালী (তোরন মিয়া), সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, লুৎফুর রহমান কামালী, মতিউর রহমান কামালী। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সিরাজ মিয়া কামালী, খোকন মিয়া কামালী, আব্দুল হক কামালী, লায়েক মিয়া কামালী, ফখরুল কামালী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com