শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটের জৈন্তাপুরে নারকীয় হামলার প্রতিবাদে কেশবপুর হাসপাতালে মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এস্বুলেন্স, জরুরী বিভাগ সহ অন্যান্য সরকারি স্থাপনা ভাংচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে সোমবার বেলা ১২ টায় এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ আলমগীর হোসেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন ডাক্তার মাহফুজুর রহমান, ডাক্তার আয়শা আক্তার, ডাক্তার মিজানুর রহমান রুমি, ডাক্তার জাহিদুর রহমান, ডাক্তার তুহিন পারভেজ জুয়েল, ডাক্তার দিপংকর রায়, ডাক্তার জয়তি রায়, ডাক্তার মায়শা মালিহা, ডাক্তার আখিরুজ্জামান, ডাক্তার তরিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে চিকিৎসকগণ নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এস্বুলেন্স, জরুরী বিভাগ সহ অন্যান্য সরকারি স্থাপনা ভাংচুর ও বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং সাথে সাথে সারাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি নিরাপত্তার দাবী জানান। মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা-সহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com