শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) আইসিসি ২০২৩ সালে ওয়ানডে ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করা নারী ক্রিকেটারদের একাদশ প্রকাশ করেছে। আর আইসিসির সেই বর্ষসেরা একাদশে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। তবে ভারতের নেই কেউ।
বর্ষসেরা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। এছাড়াও আছেন অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ড, এলিস পেরি, অ্যাশ গার্ডনার, আন্নাবেল সাদারল্যান্ড, বেথ মুনি (উইকেটরক্ষক), নিউ জিল্যান্ডের এমেলিয়া কের, লিয়া তাহুহু, ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট ও দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক।
স্পিনার নাহিদা ২০২৩ সালে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন। যা ওই বছরে ক্রিকেট বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। তার চেয়ে বেশি উইকেট ছিল কেবল অস্ট্রেলিয়ান অফ স্পিনার অ্যাশলি গার্ডনারের। তিনি ১৩ ম্যাচে নিয়েছিলেন ২৪ উইকেট।
নাহিদা ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষের সিরিজে ৭ উইকেট নিয়েছিলেন। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে দারুণ বোলিং করে বাংলাদেশকে জিতিয়েছিলেন। ৫ বলের মধ্যে পাকিস্তানের দুই উইকেট তুলে নেন। তাতে সফরকারীরা মাত্র ৭ রান করতে পারে এবং বাংলাদেশ সহজেই জিতে যায় সুপার ওভারে।
তৃতীয় ওয়ানডেতে তিন উইকেট শিকার করেন। তার দারুণ বোলিংয়ে বাংলাদেশ জিতে এবং সিরিজ জয় নিশ্চিত করেছে। এছাড়া ভারতের বিপক্ষের সিরিজে ১৫ গড়ে নিয়েছিলেন ৬ উইকেট।
নভেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা নারী ক্রিকেটারও হয়েছিলেন তিনি। এবার জায়গা করে নিলেন বর্ষসেরা ওয়ানডে দলে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল (নারী): চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা), ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), এলিস পেরি (অস্ট্রেলিয়া), অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া), আন্নাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), বেথ মুনি ((অস্ট্রেলিয়া, উইকেটরক্ষক), অ্যামেলিয়া কের (নিউ জিল্যান্ড), লিয়া তাহুহু (নিউ জিল্যান্ড), ন্যাট সিভার ব্রান্ট (ইংল্যান্ড) ও নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com