রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঐক্যবব্ধভাবে ওদের মোকাবেলা করতে হবে: ওবায়দুল কাদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

সারা দেশে আ.লীগের ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’ সমাবেশ মঙ্গলবার 
আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’ সমাবেশ করবে আওয়ামী লীগ। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ শীর্ষক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ তারিখ পতাকা হাতে ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’’ সমাবেশে অংশ নেবেন। তারা সতর্ক পাহারায় থাকবেন।’’
বিএনপিকে ‘অপ, সাম্প্রদায়িক শক্তি’ হিসেবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এদের আমরা আর বাড়তে দিতে পারি না, রুখতে হবে। স্বাধীনতার সপক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা ওদের মোকাবেলা করবে। ঐক্যবব্ধভাবে ওদের মোকাবেলা করতে হবে ।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ।
প্রসঙ্গত, ‘অবৈধ ডামি’ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশের সব মহানগর, থানা, জেলায়, উপজেলায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) কালো পতাকা মিছিলের ঘোষণা করেছে বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই ঘোষণা দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com