রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যত দিন গণতন্ত্র ফিরে না আসবে আন্দোলন চালিয়ে যাবো : ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আমরা এ দেশে আন্দোলন চালিয়ে যাবো যত দিন গণতন্ত্র ফিরে না আসবে। তিনি বলেন, আওয়ামী লীগ যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এ থেকে ফিরে আসুক। গতকাল শনিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. মঈন খান বলেন, এই সরকার কালো পতাকার ছায়ায় নিরবিচ্ছিন্ন হয়ে পদত্যাগ করতে বাধ্য হবে।
তিনি বলেন, পুলিশ দিয়ে গায়ের জোরে নির্বাচন করেছে সরকার কিন্তু জনগণ এই নির্বাচনে অংশ নেয়নি। সরকারের সেইদিন পরাজয় হয়েছে। নির্বাচনে সরকার যত শতাংশ দেখাতে বলেছে ঠিক নির্বাচন কমিশন তত শতাংশ ভোট-ই দেখিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। ‘বিএনপি জনগণের দল, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের লাখ লাখ মানুষ বুকের রক্ত দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায়। কারো পরাধীনতার জন্য নয়, এ দেশের মানুষ গণতন্ত্র চায়। এজন্য ৭ জানুয়ারি নির্বাচন তারা প্রত্যাখ্যান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com