রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শাহ বুলবুল:
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের স্কুল শাখাÑমাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত মনোমুগ্ধকর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কুলটির সেক্টর-৭ ক্যাম্পাসের শিশু শিক্ষার্থীরা। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে অনুষ্ঠিত শিশুদের মনোজ্ঞ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক খেনচান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ভার্সন জুনিয়র সেকশনের (সেক্টর-৭ ক্যাম্পাস) অধ্যক্ষ কর্নেল আফসার আলী (অব.) শিশুদের আনন্দ আয়োজনে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম।
প্রতিযোগিতার শেষাংশের শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খেনচান। এসময় তিনি সুশৃঙ্খল অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। খেনচান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা অবশ্যই মানবিক মানুষ হবে।
সঠিক শিক্ষা এবং নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ তোমাদের সেই পথেই এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com