বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভালোবাসা দিবস উপলক্ষে অপু-জয়ের ‘ট্র্যাপ’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

ঢালিউডের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। তিনি নতুন প্রজন্মের নায়ক জয় চৌধুরীর সঙ্গে জুটি হয়ে চমক দেখিয়েছেন। এ জুটির দ্বিতীয় সিনেমা ‘ট্র্যাপ’ ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দ্বীন ইসলাম পরিচালিত ‘ট্র্যাপ’ সিনেমা সাইন্স ফিকশন ধাঁচের।
সিনেমাটি নিয়ে নায়ক জয় চৌধুরী বলেন, ‘প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘ট্র্যাপ’। এদিকে চা শ্রমিকদের জীবনের কাহিনি অপু বিশ্বাস অভিনীত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমায় অপু ছাড়া আরও অভিনয় করছেন অভিনেতা নিরব, কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনি ও সংলাপ তানভীর আহমেদ সিডনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com