রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পুনরায় আলোচনা হবে: চীনা রাষ্ট্রদূত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাত বন্ধে অস্ত্রবিরতির জন্য মধ্যস্থতা করছে চীন। অস্ত্রবিরতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পুনরায় আলোচনার পথ সুগম হবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল রবিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। সংঘাতময় পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি ও প্রত্যাবাসন নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাও জানি প্রত্যাবাসন এখন কিছুটা সমস্যার মুখে পড়েছে।
তিনি আরও বলেন, আমরা রাখাইনেও অস্ত্রবিরতি প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমরা আশা করি রাখাইনে অস্ত্রবিরতি হলে তা রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা পুনরায় শুরুর পথ সুগম করবে এবং তা সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, আমরা মোটা দাগে আলোচনা করেছি কোনও নির্দিষ্ট প্রকল্প নিয়ে নয়।
চীনের পক্ষ থেকে তিস্তা প্রকল্পের প্রস্তাব দেওয়া আছে বাংলাদেশের কাছে এবং এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com