শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিদ্যমান সম্পদ ও সুযোগ কাজে লাগিয়ে গ্যাপ পূরণ করতে হবে-আবুল কালাম আজাদ এমপি

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

শুধু জামালপুরেই নয় সারা বাংলাদেশের প্রতিটি হাসপাতালেই সমস্যা আছে। এখন দেখতে হবে সমস্যা সমাধানে এবং সঙ্কট উত্তরণে কি কি সুযোগ আছে। স্থানীয়ভাবে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সকলের সদিচ্ছা এবং দেশপ্রেম থাকলে উদ্ভুত সমস্যা দূর করা কোন ব্যপারই না। জামালপুরের ডাক্তারসহ সংশ্লিষ্টরা ১০০ ভাগ নয় আড়াইশ ভাগ সেবা দিয়ে থাকেন। কারণ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপতালে বর্তমানে ৭০০ রোগীকে সেবা দেয়া হচ্ছে। তবে আরো ভালো করার সুযোগ আছে। যদি কোন কর্মকর্তার বেতনের টাকায় না চলে তাহলে অনত্র বদলী হয়ে যান। দুর্নীতি, স্বজনপ্রীতি, দায়িত্বহীনতা এখানে করা সুযোগ দেয়া হবে না।রবিবার জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলে জামালপুর সদর আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান, পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস, জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন, জেলা এনজিও সমন্বয়ক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাঃ মাহফুজুর রহমান। সভায় দালালমুক্ত করা, পরিস্কার পরিচ্ছন্নতা করা, এ্যাম্বুলেন্স সার্ভিস আরো গতিশীল করা, বহিরাগত এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ করা, প্রতিমাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সভার আয়োজন করাসহ বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতি ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ হাসপাতালের সহকারী পরিচালককে আগামী একমাসের মধ্যে হাসপাতালে বিভিন্ন ইস্যু উল্লেখ করে একটি কর্মপরিকল্পনা দেয়ার জন্য নির্দেশ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com