শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বগুড়ার শেরপুরে অবৈধভাবে ধান-চাল মজুদ, চার প্রতিষ্ঠানকে জরিমানা

আব্দুল গাফ্ফার (শেরপুর) বগুড়া
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

বগুড়ার শেরপুরে অবৈধভাবে ধান-চাল মজুত করাসহ নানা অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে দুই লাখ সত্তর হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে চারটা থেকে রাত আটটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীর নেতৃত্বে শাহবন্দেগী ও কুসুম্বী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতে দন্ডাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলাল এগ্রো ফুডকে এক লাখ টাকা, মোকলেছ এগ্রো ফুড প্রডাক্টসকে এক লাখ টাকা, ভাই ভাই ফুড প্রডাক্টসকে পঞ্চাশ হাজার টাকা ও শাহ সুলতান ফুড প্রডাক্টসকে বিশ হাজার টাকা। অবৈধভাবে চাল মজুদ, অতিরিক্ত মূল্য নেওয়া, প্লাস্টিকের বস্তা ব্যবহার ও লাইসেন্স না থাকায় ওই চার ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাইয়ুমসহ উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা-কর্মচারীসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করে জানান, বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। ধান-চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং সিন্ডিকেট করে যারা চালের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com