শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সন্ত্রাস-মাদকমুক্ত ও শান্তিময় ফটিকছড়ি গড়ে তুলতে কাজ করে যাবো-গণ-সংবর্ধনায় এমপি সনি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

ফটিকছড়িবাসী গত ৭ জানুয়ারি নৌকাকে বিপুল ভোটে নির্বাচিত করে আমাকে যে সম্মান দিয়েছে তা আমি আজীবন মনে রাখব? আমার বাবা রফিকুল আনোয়ার আপনাদের পাশে থেকে যেভাবে সহযোগিতা করে গেছেন আমিও আপনাদের সাথে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত শান্তিময় ফটিকছড়ি গড়ে তুলতে কাজ করে যাবো। চট্টগ্রাম ২ ফটিকছড়ি সংসদীয় আসনে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফতনগর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হালিমের সভাপতিত্বে শনিবার রাতে আয়োজিত গণ সংবর্ধনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী সেলু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম রহমান, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহনেওয়াজ, সফিউল আলম, আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য ও পৌর মেয়র মো: ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এ কে জাহেদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মো. বাকের, বখতিয়ার সাঈদ ইরান, সাদাত আনোয়ার সাদী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চেয়ারম্যান অহিদুল আলম জুয়েল, হারুন অর রশীদ ইমন, কাজী মাহামুদুল হক সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সবুজ, প্রচার সম্পাদক সাজিদ হায়দার রেজা, উপ-দপ্তর সম্পাদক আবুল কাসেম, সদস্য মো. লোকমান হোসেন, জালাল উদ্দীনসহ আরো অনেকে।
এ সময় আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্টান ও সংঘটনের পক্ষ থেকে ফুল ও ক্রেষ্ট দিয়ে নব নির্বাচিত এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে বরণ করে নেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com