শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে জনপ্রশাসন মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান

এস আর সাঈদ (কেশবপুর) যশোর
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে তাঁর নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবাষির্কী উপলক্ষে শনিবার সন্ধ্যায় মধুমেলার সমাপনী অনুষ্ঠানে মধুমঞ্চের আলোচন সভায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সদস্য সচিব কবি খসরু পারভেজ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও দৈনিক প্রথমআলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দীলিপ মোদক। উল্লেখ্য মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে তাঁর নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে কেশবপুরে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলে আসছে। এটা কেশবপুর উপজেলা তথা যশোর জেলাবাসির প্রণের দাবীতে পরিণত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com