শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীমঙ্গলে চা-বাগান ব্যবস্থাপকের বাংলো থেকে দুর্লভ প্রজাতির ঘরগিন্নি সাপ উদ্ধার, পরে লাউয়াছড়া বনে অবমুক্ত

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানের বাংলো থেকে একটি বিরল প্রজাতির ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক এ এইচ এম সাদিকুল রহমানের বাংলো থেকে এ দুর্লভ প্রজাতির হলুদ-ছাপ বিশিষ্ট ঘরগিন্নি সাপ উদ্ধার করা হয়েছে বলে জানান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে শ্রীমঙ্গল এর পরিচালক স্বপন দেব সজল। তিনি জানান, আজ সকালে উপজেলার ভুরভুরিয়া চা বাগানের ব্যবস্থাপকের বাংলোতে সাপ দেখতে পেয়ে বাসার সবাই আতঙ্কিত হয়ে পরেন এবং আমাকে মুঠোফোনে খবর দেন। খবর পেয়ে বাংলোতে গিয়ে সাপটি সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত সাপটিকে গতকাল বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com