শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত- আহত ৬

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

ফরিদপুরের নগরকান্দায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। জানাগেছে উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি নামক স্থানে ঢাকা-খুলনা বিশ্বরোডে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় দ্রুতগামী একটি পরিবহনের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় মোটসাইকেল আরোহী মোঃ সোহেল খান(৩৩)। সোহেল খান নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বড় নাউডুবি গ্রামের জাফর খানের ছেলে বলে জানাগেছে। ভাংগা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে নগরকান্দা উপজেলার ফরিদপুর – বরিশাল মহাসড়কের মানিকনগর নামক স্থানে সকাল আটটার দিকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। আহতদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com