শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিমি-তাপসের ‘ভাল্লাগছে না’ প্রকাশ্যে

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার তিনি সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে ‘ভাল্লাগছে না’ শিরোনামে একটি গান গেয়েছেন। গানটির মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান।
গানটি নিয়ে মিমি বলেন, ‘ভাল্লাগছে না’ এমন একটি কথার গান যেটা আমাদের বাঙালিদের সঙ্গেজুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজেতো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার। গানটির মুক্তিতে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, “মিমি যেমন সুঅভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো করেন। তিনি টিএম ফ্যামেলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়। ‘ভাল্লাগছে না’ গানে সময়কে ধারণ করেছেন মিমি। তার প্রতি সবসময় শুভকামনা রইল।” মিমিকে মডেল বানিয়ে ভিন্ন মাত্রার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তুহিন। ‘ভাল্লাগছে না’ প্রকাশ হয়েছে মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স নামের ইউটিউব চ্যানেলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com