শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অজান্তেই ডায়াবেটিসে ভুগছেন কি না বুঝে নিন ৬ লক্ষণে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

ডায়াবেটিস রোগী এখন প্রায় ঘরে ঘরেই। ডায়াবেটিস হলে রক্তের অভ্যন্তরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে না। শরীরে অগ্ন্যাশয় নামক একটি গ্রন্থি আছে। যা ইনসুলিন নামক হরমোন তৈরি করে। এই হরমোন শরীরে প্রবাহিত রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে কাজ করে। তবে অগ্ন্যাশয় যখন কিছু ঘাটতির কারণে ইনসুলিনের উৎপাদন কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, তখন রক্তে গ্লুকোজের মাত্রা ক্রমাগত বাড়তে থাকে। পরবর্তী সময়ে তা ডায়াবেটিসে রূপ নেয়। আর ডায়াবেটিসের চেয়েও মারাত্মক হতে পারে প্রি ডায়াবেটিস।
ডায়াবেটিসের প্রাথমিক অবস্থা এটি। এ সময় রক্তে শর্করার মাত্রা যেহেতু অতটাও বাড়ে না, তাই একে ডায়াবেটিস না বলে প্রি ডায়াবেটিস বলা হয়। মায়ো ক্লিনেকের তথ্য অনুসারে, প্রি-ডায়াবিটিস হলে আক্রান্ত মানুষের শরীরে বেশ কিছু দেখা দিতে পারে। যেমন- ১. ত্বকের বিভিন্ন অংশে বাদামি রঙের দাগ-ছোপ দেখা দেওয়া ২. হাত বা পায়ে ঠোসার মতো হওয়াকে বলে বুলোসিস ডায়াবেটিকোরাম। এক্ষেত্রে কোনো ব্যথা থাকে না। ৩. চোখে কম দেখা ৪. দ্রুত ক্লান্ত হয়ে পড়া ৫. বারবার পানি পিপাসা পাওয়া ৬. অতিরিক্ত মূত্রত্যাগের অনুভূতি ইত্যাদি।
এসব লক্ষণ দেখা দিলে আর অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া তলপেটে মেদ জমলে বা ঘাড়ে কালো ছোপ পড়তেও দেখা যায় প্রিডায়াবেটিসের ক্ষেত্রে। ডায়াবেটিস হলে ত্বকের সংক্রমণ, জ্বালা, ত্বকে ফুসকুড়ি, কালো ছোপ ইত্যাদির সমস্যা বাড়ে। কিডনির সমস্যাও বাড়ে ডায়াবেটিস হলে। তাই ডায়াবেটিস রোগীর সচেতন থাকতে হবে। সূত্র: মায়োক্লিনিক




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com