রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিতলমারীতে হেক্টর প্রতি ৬০ মেঃ টন টমেটো উৎপাদন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাটের চিতলমারীতে টমেটোর বাম্পার ফলন হয়েছে। ফুটেছে কৃষকের মুখে হাসি। চলতি রবি মৌসুম ২০২৩ – ২৪ অর্থ বছরে ৭৪৫ হেক্টর জমিতে টমেটো চাষের লক্ষমাত্রা ধরা হলেও তা দাড়িছে ৮২৫ হেক্টর জমিতে। কৃষি বিভাগের আধুনিক প্রযুক্তি, কৃষকদের প্রশিক্ষণ ও কৃষি বিভাগের নজরদারিতে প্রতি হেক্টর জমিতে এ বছর ৬০ মেট্রিক টন টমেটোর উৎপাদন হয়েছে। যার গড় হিসাবে বাজার মুল্য দাড়িয়েছে ১৪৮ কোটি টাকা। উপজেলা কৃষি বিভাগের হিসাব ও তথ্য অনুযায়ী এমনটি জানা গেছে। দেশের দক্ষিণাঞ্চল চিতলমারী উপজেলা থেকে রেকর্ড সংখ্যক বিউটি ফুল টু, হাইটম, রিগেল, মেজর, বহুবলি, লাভলী, ও বিজলি জাতের হাইব্রিড টমেটো, রাজধানীসহ দেশে বিভিন্ন মোকামে নৌ ও স্থল পথে চালান হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সিফাত আল মারুফ জানান, সঠিক পরিচর্যায় চলতি মৌসুমে আগাম টমেটো উৎপাদনে প্রতি কেজির বাজার দর ছিলো ৭০ থেকে ৮০ টাকা। আগাম ও শেষ নাগাদ বাজার মুল্যের গড় ৩০ টাকা হিসাবে এ বছর চিতলমারী উপজেলায় ১৪৮ কোটি টাকার টমেটো রপ্তানি হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com