বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফটিকছড়িতে প্রশাসনের ১৫ ঘন্টার অভিযানে ৩টি স্কেভেটর, ৭টি ড্রাম ট্রাক জব্দ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমির টপসয়েল ও পাহাড় কাটার বিরুদ্ধে একটানা ১৫ ঘন্টা অভিযান পরিচালনা করেছে ফটিকছড়ি প্রশাসন। বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে ৩টি স্কেভেটর, সাতটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ সময় ফটিকছড়িতে উপজেলা প্রশাসন এর অভিযানে সুয়াবিল এলাকায় কৃষি জমির টপসয়েল কাটায় ২ টি ড্রাম ট্রাক দাতমারার মোহাম্মদপুর এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনের মধ্য দিয়ে পাহাড় কর্তন করায় ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক, নারায়ণহাট এলাকায় হালদা ভ্যালি চা বাগানের পাশে কৃষি জমির টপসয়েল কাটায় চা বাগান কর্তৃপক্ষ এর ১টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক এবং বাগানবাজার ইউনিয়নে গার্ডের দোকান এলাকায় পাহাড় কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং সহকারী কমিশনার(ভূমি) জনাব এ টি এম কামরুল ইসলাম। এসময় বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সাধারণ জনগণ এবং স্থানীয় জন-প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com