রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরায় প্রতিবন্ধি শিশুকে অপহরণের পর লক্ষ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ২

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নরসিংদীর রায়পুরায় কাজী শাহিন(১৭) নামে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে অপহরণের পর পুলিশের সহযোগীতায় উদ্ধার ও অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় অপহরণের ঘটনায় ব্যবহৃত একটি দড়ি ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ। বুধবার ৩১ (জানুয়ারি) সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা এলাকা থেকে শাহিনকে অপহরণ করা হয়। শাহীন ওই এলাকার কাজী আমির হোসেন এর ছেলে। অপহরণের পর শাহিনকে ছাড়াতে তার বাবা কাজী আমির হোসেন এর মুঠোফোনে শাহিনের হাত মুখ বাঁধা ছবি পাঠিয়ে ১লাখ টাকা মুক্তিপন দাবী করে অপহরণকারীরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানায় সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অপহরণকারীদের দাবীকৃত মুক্তিপনের ১লাখ টাকা দিতে ব্যর্থ হলে ছেলেকে হত্যার হুমিকও দেয় চক্রের সদস্যরা। পরে রায়পুরা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মরজালের জিরাহী গ্রামের একটি ঝোপ থেকে হাত পা বাঁধা অবস্থায় শাহীনকে উদ্ধার করে। ঘটনায় জড়িত অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মরজাল ইউনিয়নের জিরাহী এলাকার নাসির উদ্দিনের ছেলে আরিয়ান হাসান নিলয় ও একই ইউনিয়নের বটিয়ারা এলাকার হারিছ মিয়ার ছেলে আবির ওরফে আপন। এসময় তাদের কাছ থেকে একটি রশি ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com