রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালিয়াকৈরে শিক্ষক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা ত্রিমোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রেজা সাঈদ আল মামুনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও শোক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু জাতির পিতা সরকারি কলেজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুইদিন আগে সেই শিক্ষককে হত্যার পরিকল্পনা করেছে মানব বন্ধনে দাবি জানিয়েছে পরিবার। মানববন্ধনে নিহতের স্ত্রী হাসিনা বেগম বলেন, গত ২৬ জানুয়ারি রাতে আসামি মজিবরের বাড়ীতে গোপন মিটিং করে। এরপর ২৮ জানুয়ারি তিনি নৃশংস হত্যাকান্ডের শিকার হন। এতে বুঝা যায় যে, ওইদিন রাতে তারা আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। আমার স্বামীকে তারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে কালো ব্যাচ পরিধান অংশগ্রহণ করে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী , কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন। আরো বক্তব্য রাখেন- ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাফিয়া বেগম, ওই কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুন মন্ডল, আজাদ কামাল সোহান, নিহতের মেয়ে সুচনা আক্তার সুচী, স্বজন হোসেন আলীসহ অনেকে। মানববন্ধন ও শোক সভায় বক্তারা ওই শিক্ষক হত্যার প্রতিবাদে ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রভাষক রেজা সাইদ আল মামুনকে পিটিয়ে হত্যা করে তার ভাই-ভাতিজারা। এরপর র?্যাব-১ দু’দিন অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই ভাই মোহাম্মদ আলী ও মজিবর এবং ভাতিজা সুমন ও সিজানকে গ্রেপ্তার করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com