রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আজ আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী আধ্যাপক ড. আব্দুস সাত্তারের ৭৫ তম জন্মবার্ষিকী।

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

আজ ২ ফেব্রুয়ারী আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী, শিল্পতাত্বিক, কলামিস্ট ও ২২টি গুরুত্বপূর্ণ বইয়ের লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষধের অধ্যাপক বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারের ৭৬ তম জন্মবার্ষিকী।

তিনি এই দিনে রাজশাহীর নাটোর জেলার চকবড়াই গ্রামে ১৯৪৭সনে জন্মগ্রহণ করেন। এই কৃতিমানমান শিল্পী
২১টি একক এবং দেশে বিদেশে অসংখ্য যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

দুইটি স্বর্ণপদক সহ ৭টি আন্তর্জাতিক পুরস্কার এবং ১টি স্বর্ণপদক সহ দেশে ৯টি পুরস্কার লাভ করেন। ক্যালিগ্রাফি শিল্পে অবধানের জন্য তিনি বাংলাদেশ চারু শিল্পী পদক ২০২২ পান।
আমেরিকা, পোলান্ড আর্ট মিউজিয়াম, নরওয়ে মিউজিয়াম, মালোয়শিয়া ,ন্যাশনাল আর্ট গ্যালারি, জুগস্লিভিয়া মিউজিয়াম অব কন্টেম্পরারি আর্ট সহ দেশে বিদেশে বহু প্রতিষ্ঠানে তার শিল্পকর্ম সংগ্রহিত হয়েছে।

অসাধারণ প্রতিভাবান এই শিল্পীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠন।
তাদের মধ্যে দেশীয় সংস্কৃতি সংসদের আহবায়ক আ জ ম ওবায়দুল্লাহ ও সমন্বয়ক মোস্তফা মনোয়ার।
কবিতা বাংলাদেশ এর সভাপতি কবি আল মুজাহিদী সাধারন সম্পাদক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আকন্দ ও গীতিকার তাফাজ্জল হোসেন খান ।
বাংলাদেশের চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহিম মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবিদুর রহমান ও সাধারণ সম্পাদক ইব্রাহিম বাহারি । সাহিত্য সংস্কৃতির কেন্দ্রের সভাপতি যকিউল হক যাকি ও সাধারণ সম্পাদক মাহবুব মুকুল।
আজ রাত ৮টায় বাংলাদেশ চারুশিল্প পরিষদের উদ্যোগে অধ্যাপক ড. আব্দুস সাত্তারের দীর্ঘায়ু কামনা করে দোয়া এর আয়োজন করা হবে ।
খবর প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com